1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
কাঁচপুরে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব আলী হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, আসামির স্বীকারোক্তি রাজপথ থেকে জনপথে: মেম্বার প্রার্থী নুরুল আমিন রাহুল বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ১টি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১​ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ নরসিংদীতে নামাজরত অবস্থায় জাহানারা (৭৩) বৃদ্বাকে কুপিয়ে হত্যা গ্রেফতার তিন। কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত বাঘায় স্ত্রীকে কুপিয়ে মারলো স্বামী কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ অনুষ্ঠিত

দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬

রনজিৎ সরকার রাজ
দিনাজপুর প্রতিনিধ :

বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণভিটা বাজারের ডাঙা যুব সমাজের আয়োজনে বাজারডাঙা মাঠে শুরু হয়েছে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬।
আজ ১৭ সেপ্টেম্বর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।
প্রধান অতিথির বক্তব্যে রিজু ভাই বলেন, তরুণদের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য খেলাধুলার বিকল্প নেই। মাঠে তরুণদের যত বেশি সম্পৃক্ত করা যাবে, তত বেশি তারা মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। তিনি বলেন, মাদকমুক্ত, খেলাধুলাবান্ধব ও সুন্দর পরিবেশের বীরগঞ্জ গড়ে তুলতে তরুণ সমাজকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে।

তিনি আরও বলেন, এলাকার ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলার সুযোগ তৈরি করা প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শওকত জুলিয়াস (জুয়েল), উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান সিরাজ (শিপন), উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল জব্বার এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান (আকাশ চৌধুরী)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রওশন আহমেদ (বেলু মাস্টার)।

খেলার মাঠ হোক তারুণ্যের ঠিকানা, মাদক নয়—খেলাধুলাই হোক তরুণদের শক্তি।
মানুষের পাশে থেকে, তরুণদের সঙ্গে নিয়ে এগিয়ে যাক আমাদের প্রিয় বীরগঞ্জ। 🤝⚽
আয়োজনে: ব্রাহ্মণভিটা বাজারের ডাঙা যুব সমাজ, ২নং পলাশবাড়ী, বীরগঞ্জ, দিনাজপুর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ