মকবুল হোসেন,
স্টাফ রিপোটার
“দক্ষ যুব গড়বে দেশ
সবার জন্য বাংলাদেশ “
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে ১নভেম্বর রবিবার যুবর্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে ত্রিশালের স্হানীয় সংস্থা সোস্যাল ইকোনমিক ভলানটারী এসোসিয়েশন (সেভা)এর প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক এম এম জহিরুল ইসলাম কে সফল যুব সংগঠক ও যুব উদ্যোক্তা হিসাবে সম্মাননা স্মারক প্রদান করেন জাতীয় সংসদ সদস্য ডাঃ মাহাবুর রহমান লিটন এমপি, ময়মনসিংহ ৭ (ত্রিশাল) ও ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস হাসনাত জাহান খান । যুব সংগঠক এন এম জহিরুল ইসলাম একজন সাংবাদিক ও মানবাধিকার কর্মী। তিনি ন্যাশনাল প্রেস সোসাইটি(এন পি এস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট ত্রিশাল উপজেলা শাখার সভাপতি। তাঁর সম্মাননা স্মারক পাওয়া মানবাধিকার সংস্থা ও প্রেস ক্লাব সংগঠন অভিনন্দন জ্ঞাপন করেছেন।
Leave a Reply