1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
যশোরের রামনগর ইউনিয়নে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইয়ের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম বুলবুল বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক দিনাজপুর বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ.

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম বুলবুল

  • প্রকাশকাল: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী বিওপি থেকে ফরিদপুর বিওপি পর্যন্ত ৩ কিলোমিটার ৫৫০ মিটার কাঁচা রাস্তা পিচ কার্পেটিংয়ের মাধ্যমে পাকাকরণের কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামে এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে RDRIDP প্রকল্পের আওতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তাটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেন, “বাখের আলী বিওপি থেকে ফরিদপুর বিওপি পর্যন্ত দীর্ঘদিনের কাঁচা রাস্তা পাকা করার দাবি ছিল এলাকাবাসীর। এ রাস্তা নির্মাণের মাধ্যমে স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে অগ্রগতি হলো। রাস্তাটি পাকা হলে এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং জরুরি প্রয়োজনে মানুষের চলাচলে সুবিধা সৃষ্টি হবে। এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।” এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ মো. আব্দুল আলিম, চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয়দের দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়কটি পাকাকরণ সম্পন্ন হলে চরবাগডাঙ্গা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ