1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম বুলবুল বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক দিনাজপুর বীরগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা শেষে, ঋণের চেক বিতরণ. বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ

আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

  • প্রকাশকাল: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসীম উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। সভা সঞ্চালনা করেন আমতলী প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জগলুল হায়দারসহ স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারা। এ ছাড়া বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, যুব উদ্যোক্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব দূর করতে হবে। পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান তাঁরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ