মো:মুন্না শেখ বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, যুবক-যুবতীদের প্রশিক্ষণের সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।রোববার (১ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির সালমান রনির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকবর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা।অনুষ্ঠানে যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। পরে প্রশিক্ষণ সম্পন্নকারী যুবক-যুবতীদের মাঝে সনদপত্র এবং যুব ঋণের চেক বিতরণ করা হয়।বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করার পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
Leave a Reply