1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তারেক রহমানের বাগেরহাট আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি, সার্বিক তদারকিতে ব্যারিস্টার জাকির হোসেন বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিল জেলা পরিষদ ‎কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার, তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী ছয়ফুল্লাকান্দিতেইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ত্রিশালে যুব দিবসে যুব সংগঠক এন,এম জহিরুল ইসলাম কে সম্মাননা স্মারক প্রদান রাজশাহীতে কিশোরী নিখোঁজ নব আদাতলা সীমান্তে ভারতীয় নেশা জাতীয় ব্রনকফ-সি (Bronkof-C) সিরাপ আটক। জাতীয় যুব দিবসে নোয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

তারেক রহমানের বাগেরহাট আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি, সার্বিক তদারকিতে ব্যারিস্টার জাকির হোসেন

  • প্রকাশকাল: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি:

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে জেলাজুড়ে চলছে নানা প্রস্তুতি। তাঁর আগমনকে কেন্দ্র করে সার্বিক কার্যক্রম তদারকি করছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মো:জাকির হোসেন। সফরকে ঘিরে প্রস্তুতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।
এ উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক কর্মতৎপরতা দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয় এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে নেতৃবৃন্দ সক্রিয় রয়েছেন।
প্রস্তুতিমূলক কার্যক্রমে উপস্থিত রয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বিএনপি নেতা মনিরুল ইসলাম খান, সরদার জাহিদ, ফকির তারিকুল ইসলাম ও সেলিম ভূঁইয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া উপস্থিত রয়েছেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেনের তদারকিতে প্রস্তুতিমূলক কার্যক্রমে নেতাকর্মীদের অংশগ্রহণ সফরকে ঘিরে সাংগঠনিক তৎপরতার প্রতিফলন ঘটাচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে আগমন-সংশ্লিষ্ট কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
বাগেরহাটের রাজনৈতিক ও সাংগঠনিক অঙ্গনে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সফরকে কেন্দ্র করে দলীয় নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগ এবং প্রস্তুতিমূলক কার্যক্রমের দিকে স্থানীয়দের দৃষ্টি রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ