1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
ছয়ফুল্লাকান্দিতেইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ত্রিশালে যুব দিবসে যুব সংগঠক এন,এম জহিরুল ইসলাম কে সম্মাননা স্মারক প্রদান রাজশাহীতে কিশোরী নিখোঁজ নব আদাতলা সীমান্তে ভারতীয় নেশা জাতীয় ব্রনকফ-সি (Bronkof-C) সিরাপ আটক। জাতীয় যুব দিবসে নোয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ টেকনাফে নৌকাসহ ১ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ, আটক ৪ ত্রিশালে জাতীয় যুব দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লাকসামে ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে বখাটে আটক, জরিমানা করলেন ইউএনও যশোরের রামনগর ইউনিয়নে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইয়ের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম বুলবুল

শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশকাল: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া পি.এন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১০ টায়ে ঐতিহ্যবাহী আড়পাঙ্গাশিয়া পি.এন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার শামসুজ্জামান কনক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক সৌমিত্র কুমার জোয়ারদার, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড এর ইউপি সদস্য মুকুন্দ কুমার পাইক, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ কুমার জোয়ারদার, আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মন্ডলীর সভাপতি বিধান কুমার জোয়ারদার, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ প্রমূখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুশান্ত কুমার মন্ডল।
প্রধান অতিথি বিদ্যালয়ের পরিবেশ ও রেজাল্ট দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি উপস্থিত সকল অভিভাবকদের বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে অঙ্গীকার করান। বিদ্যালয়ের মানোন্নয়নের জন্য সর্বাত্বক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ