1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফে নৌকাসহ ১ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ, আটক ৪ ত্রিশালে জাতীয় যুব দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লাকসামে ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে বখাটে আটক, জরিমানা করলেন ইউএনও যশোরের রামনগর ইউনিয়নে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইয়ের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজ উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম বুলবুল বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় নরসিংদীর শিবপুর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ; ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট

টেকনাফে নৌকাসহ ১ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ, আটক ৪

  • প্রকাশকাল: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

আবু মুসা, টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর যৌথ অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (১ নভেম্বর) নাফ নদীতে এ অভিযান চালানো হয় বলে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারের মংডুখাল থেকে নাফ নদীপথে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পেয়ে নাজিরপাড়া ও সাবরাং বিওপির টহল দল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়।

বিজিবি জানায়, অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা ইয়াবার চালান নদীতে ফেলে দেন। পরে তল্লাশি চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আবদুল খালেক (২৫), নূর ফয়সার (২৫), মিজানুর রহমান (২৪) ও হাফেজ আহম্মদ (২৯)।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ