বিএম মিলন, বিশেষ প্রতিনিধিঃ
যশোর সদরের রামনগর ইউনিয়নের স্পোর্টস (সিজন-২)’র খেলোয়াড় বাছাইয়ের শুভ উদ্বোধন হয়েছে।
শনিবার ও রবিবার দুই দিনব্যাপি উপজেলার সতীঘাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী খেলোয়াড় বাছাইয়ের শুভ উদ্বোধন করেন, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি ও রামনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাছুদুর রহমান শামিম।
এতে আমন্ত্রিত অতিথি ছিলেন, ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল আজিজ, থানা বিএনপির সদস্য ও ৩নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জিল্লুর রহমান, যশোর জেলা ও চট্টগ্রাম আবাহনীর সাবেক ফুটবল খেলোয়াড় ও ইউনিয়ন স্বেচ্ছসেবক দলের সদস্য সচিব, ৬নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী কৃষ্ণপদ বিশ্বাস, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ও খরিচাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি দেলোয়ার হোসেন হিমু।
এ সময় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে ইউনিয়নের ১৭টি প্রাথমিক, ৭টি মাধ্যমিক, ৩টি মাদ্রাসাসহ মোট ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যশোবেওয়া প্রাথমিক স্কুল ইভেন্টে অংশ নেননি।
উল্লেখ্য ফুটবল, কাবাডি, ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন, এ্যাটলেটিক, টেবিল স্টেসিম, সাঁতার, মার্শাল আর্টসহ ১০টি ইভেন্টে খেলোয়াড় বাছাই কার্যক্রম চলে।
Leave a Reply