1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের জরুরি প্রস্তুতি সভা জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাধন সাহা জয়, কৃতজ্ঞতা প্রকাশ রংপুরে ৮০ বছরের বৃদ্ধ কতৃক যুবক বলাৎকার কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা আসন্ন শ্রীশ্রী শ্যামা পূজা ২০২৬উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত পুলিশ সুপারের সাথে পূজা উদযাপন কমিটির মত বিনিময় সভা তারেক রহমানের বাগেরহাট আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি, সার্বিক তদারকিতে ব্যারিস্টার জাকির হোসেন আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দিল জেলা পরিষদ ‎কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার, তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী ছয়ফুল্লাকান্দিতেইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার

লাকসামে ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে বখাটে আটক, জরিমানা করলেন ইউএনও

  • প্রকাশকাল: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সেলিম চৌধুরী হীরা , ​লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কোমলমতি ছাত্রীদের ইভটিজিং (উত্ত্যক্ত) করার অভিযোগে ইদ্রিস মিয়া নামে এক বখাটেকে হাতেনাতে আটক করে জরিমানা করা হয়েছে।
​রবিবার (১ নভেম্বর ২০২৬) উপজেলার উরুকচাইল গ্রাম থেকে অভিযুক্ত ইদ্রিস মিয়াকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ৬ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
​স্থানীয় সূত্রে জানা যায়, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রীরা যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে অভিযুক্ত ইদ্রিস মিয়ার নানা ধরনের উত্ত্যক্ত ও অশালীন আচরণের শিকার হচ্ছিল। এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ রনজিৎ চন্দ্র দাশ বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে প্রশাসনকে অবগত করেন এবং স্থানীয় সচেতন মহলকে সাথে নিয়ে বখাটেকে হাতেনাতে আটক করার উদ্যোগ নেন। রবিবার ইভটিজিং করার সময় তাকে ধরে ফেলে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।
​পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানা দ্রুত ঘটনাস্থল ও সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নিয়ে জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করেন।
​বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক এই আইনি পদক্ষেপ নেওয়ায় স্থানীয় সর্বস্তরের জনগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা এবং গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিৎ চন্দ্র দাশের সাহসী ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ