1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে পূবাইল সাংবাদিক ক্লাবের নৌকা ভ্রমন -২০২৬ জয়পুরহাটে আনন্দ টিভির এমডি হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ​ ডুমুরিয়ায় বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত সেনবাগের নতুন এসিল্যান্ড রেদওয়ান ইসলাম, দ্রুত ভূমি সেবা নিশ্চিতের প্রত্যাশা রাজশাহীতে বাস চলাচল বন্ধ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট: টাপেন্টাডল ও গাঁজাসহ ৪ জনের কারাদণ্ড পাঁচবিবিতে খালপাড়ে বৃক্ষরোপণ করলেন ইউএনও কাশপিয়া তাসরিন মাদকের স্বর্গরাজ্য ও কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: ধ্বংসের মুখে মুগদা-মানিকনগর নরসিংদীতে টানা বর্ষণে বিপর্যস্ত নরসিংদীবাসী, জলাবদ্ধতায় স্থবির জনজীবন ​বাউফলে পাষণ্ড ছেলের অত্যাচারে দিশেহারা বৃদ্ধ বাবা-মা, আতঙ্কে কাটছে দিন দিনাজপুর বীরগঞ্জে থানায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর ফলদ বাগানের শুভ উদ্বোধন

সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে পূবাইল সাংবাদিক ক্লাবের নৌকা ভ্রমন -২০২৬

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

আবু সাঈদ চৌধুরী :

সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, পেশাগত বন্ধন ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে নৌকা ভ্রমণের আয়োজন করেছে পূবাইল সাংবাদিক ক্লাব।

সোমবার (১৩ জুলাই) দিনব্যাপী পূবাইলে আয়োজিত এ ভ্রমণে ক্লাবের সদস্যরা কর্মব্যস্ততার বাইরে একসঙ্গে সময় কাটান। এ সময় তারা সাংবাদিকতার বিভিন্ন দিক, সমসাময়িক বিষয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

ভ্রমণে নেতৃত্ব দেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি ও জনবানী প্রতিনিধি রবিউল আলম ও সাধারণ সম্পাদক চ্যানেল এস এর প্রতিনিধি ফয়সাল ভূঁইয়া।

এতে অংশ নেন বাংলাদেশ প্রতিদিনের টঙ্গী প্রতিনিধি আফজাল হোসেন, যুগান্তরের টঙ্গী প্রতিনিধি লুৎফর জামান লিটন, দেশ বর্তমানের প্রতিনিধি লিটন মিয়া, ঢাকা টাইমসের প্রতিনিধি মো. রাজিব হোসেন, মানবকণ্ঠের প্রতিনিধি রফিকুল ইসলাম, পূবাইল সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও যুগ-যুগান্তরের প্রতিনিধি শাহীন সরকার,সহ সাংগঠনিক ও দৈনিক কালের ছবি পত্রিকার প্রতিনিধি আবু সাঈদ চৌধুরী, ক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক স্বদেশ বিচিত্রার প্রতিনিধি জাহিদ হাসান প্রভাস, প্রচার সম্পাদক ও দৈনিক আমার বার্তা প্রতিনিধি আসিফ রায়হান, দৈনিক সকালের প্রতিনিধি আতেফ ভূঁইয়া,সংবাদ মোহনা প্রতিনিধি ফিরোজ হোসেন,ইসমাইল হোসেনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

নদীর মনোরম পরিবেশে আয়োজিত এ নৌকা ভ্রমণে সাংবাদিকরা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীরা বলেন, সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশায় পারস্পরিক আস্থা, সহযোগিতা ও ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন সহকর্মীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখে।

ক্লাবের সভাপতি রবিউল আলম বলেন, “সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্য আরও সুসংহত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সদস্যদের সম্পৃক্ততায় এমন গঠনমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।”

সাধারণ সম্পাদক ফয়সাল ভূঁইয়া বলেন, “একটি শক্তিশালী সাংবাদিক সংগঠন গড়ে তুলতে সদস্যদের মধ্যে আন্তরিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। নৌকা ভ্রমণ সেই বন্ধনকে আরও দৃঢ় করার একটি প্রয়াস।”

আয়োজকরা জানান, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ