1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান নবীগরে আ. লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

​বাউফলে পাষণ্ড ছেলের অত্যাচারে দিশেহারা বৃদ্ধ বাবা-মা, আতঙ্কে কাটছে দিন

  • প্রকাশকাল: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

সবুজ হাওলাদার
পটুয়াখালীর বাউফল পৌরসভায় সম্পত্তির লোভ ও পারিবারিক কলহের জেরে নিজ সন্তানের নির্মম নির্যাতনের শিকার হয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এক বৃদ্ধ দম্পতি। পাষণ্ড ছেলের মারধর, হুমকি ও মানসিক অত্যাচারে বর্তমানে বাড়িছাড়া হওয়ার উপক্রম হয়েছে তাদের।
​ভুক্তভোগী ওই দম্পতি হলেন— বাউফল ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মজিবর হাওলাদারের ছেলে আবুল হাওলাদার এবং তাঁর স্ত্রী রাহিমা বেগম। ৩ মেয়ে ও ২ ছেলের জনক আবুল হোসেনের অভিযোগ, তাঁর মেজো ছেলে রিয়াজ হাওলাদার পৈত্রিক সম্পত্তি জবরদখল করার জন্য দীর্ঘদিন ধরে তাঁদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে আসছে।
​ভুক্তভোগী বৃদ্ধ বাবা আবুল হাওলাদার অত্যন্ত আকুতিভরে জানান, মেজো ছেলে রিয়াজ সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। সম্পত্তি লিখে না দেওয়ায় সে প্রায়শই বাবা-মাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। সম্প্রতি রিয়াজ তাঁর বৃদ্ধা মা রাহিমা বেগমকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে। শুধু তাই নয়, রিয়াজের অত্যাচারে টিকতে না পেরে ছোট ছেলেও ঘর ছাড়তে বাধ্য হয়েছে।
​নির্যাতনের মাত্রা এখানেই শেষ নয়। রিয়াজ বাড়ির উঠান ও ঘরের সামনে কৃত্রিমভাবে পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি করে রেখেছে। বৃদ্ধ বাবা সেই পানি সরাতে গেলে তাকে মারধর করা হয়। বাবার গায়ে থুতু ফেলে তা আবার জোরপূর্বক চাটানোর মতো চরম অবমাননাকর ও অমানবিক আচরণও করেছে এই কুলাঙ্গার সন্তান। এমনকি বোনরা প্রতিবাদ করতে এলে তাদেরকেও মারধর করে রিয়াজ। বর্তমানে সে তাঁর বৃদ্ধ বাবাকে গলা কেটে জবাই করার হুমকি দিচ্ছে বলে জানান ভুক্তভোগী বাবা।
​বৃদ্ধ দম্পতি জানান, সন্তানের এমন পৈশাচিক আচরণের বিচার চাইতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা বাউফল থানায় অভিযোগ দিতে গিয়েছিলেন। তবে থানা থেকে তাঁদের আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটছে এই অসহায় বৃদ্ধ দম্পতির। তাঁরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জীবনের নিরাপত্তা এবং এই কুলাঙ্গার সন্তানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ