মোঃ শামীম হোসেন,
জামালপুর প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক পরিবার।
সোমবার দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী রফিকুল ইসলাম।
তার অভিযোগ করে বলেন, মাদারগঞ্জের হেমরাবাড়ী পশ্চিমপাড়া গ্রামের জিকু, আলা উদ্দিন, মোশারফসহ কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে দাবি করা ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে গত ৮ সেপ্টেম্বর বসত বাড়িকে হামলা করে। এ ঘটনায় পরদিন আদালতে মামলা করেন তিনি। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন আদালত।
পিবিআই তদন্তের খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন নিরপরাধ ব্যক্তিদের ফাঁসাতে গত শনিবার রাতে একটি পরিত্যক্ত মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা সাজিয়েছে। মোটরসাইকেলে আগুনের সাজানো ঘটনায় নিরিহ মানুষকে ফাঁসানোর হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষরা।
সংবাদ সম্মেলন থেকে জমির বিরোধ, হামলা ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভুক্তভোগী মকবুল হোসেন, আলম হোসেন ও সোহেল রানা।
Leave a Reply