1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে পূবাইল সাংবাদিক ক্লাবের নৌকা ভ্রমন -২০২৬ জয়পুরহাটে আনন্দ টিভির এমডি হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ​ ডুমুরিয়ায় বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত সেনবাগের নতুন এসিল্যান্ড রেদওয়ান ইসলাম, দ্রুত ভূমি সেবা নিশ্চিতের প্রত্যাশা রাজশাহীতে বাস চলাচল বন্ধ ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট: টাপেন্টাডল ও গাঁজাসহ ৪ জনের কারাদণ্ড পাঁচবিবিতে খালপাড়ে বৃক্ষরোপণ করলেন ইউএনও কাশপিয়া তাসরিন মাদকের স্বর্গরাজ্য ও কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: ধ্বংসের মুখে মুগদা-মানিকনগর নরসিংদীতে টানা বর্ষণে বিপর্যস্ত নরসিংদীবাসী, জলাবদ্ধতায় স্থবির জনজীবন ​বাউফলে পাষণ্ড ছেলের অত্যাচারে দিশেহারা বৃদ্ধ বাবা-মা, আতঙ্কে কাটছে দিন দিনাজপুর বীরগঞ্জে থানায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর ফলদ বাগানের শুভ উদ্বোধন

জয়পুরহাটে আনন্দ টিভির এমডি হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ​

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

​জয়পুরহাট প্রতিনিধিঃ১৪ জুলাই, ২০২৬

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভি-র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাসান তৌফিক আব্বাস এর জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

আনন্দ টিভির জয়পুরহাট জেলা প্রতিনিধি মেহেদী হাসান রাজুর উদ্যোগে ​মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জয়পুরহাট শহরের চিত্রা রোডে অবস্থিত ‘দি গ্রাজুয়েট নার্সিং ইনস্টিটিউট’ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দি গ্রাজুয়েট নার্সিং ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আব্দুর রশিদ, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলিম, জয়পুরহাট চেম্বার অফ কমার্সের অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, নিরাপদ সড়ক চাই (নিসচা) জয়পুরহাট জেলা শাখার সভাপতি নুর ই আলম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জয়পুরহাট সদর উপজেলা শাখার সভাপতি ওমর আলী বাবু এবং সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান মনির,বিএনপি নেতা ফজলে বিন রয়েল সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বৃক্ষরোপণকালে উপস্থিত অতিথিবৃন্দ আনন্দ টিভির এমডির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে জন্মদিনের শুভেচ্ছা জানান। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আনন্দ টিভির এমডি মহোদয়ের জন্মদিনে এমন পরিবেশবান্ধব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ