1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান নবীগরে আ. লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পাঁচবিবিতে খালপাড়ে বৃক্ষরোপণ করলেন ইউএনও কাশপিয়া তাসরিন

  • প্রকাশকাল: সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৩ জুলাই/২৬

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউনিয়নের ঝিনাইল খাল খনন শেষে উভয় পাড়ে বৃক্ষরোপণ করলেন নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। “৫’বছরে ২৫’কোটি বৃক্ষ রোপণ” মানননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইজিপিপি প্রকল্পের আওতায় খালপাড়ে বৃক্ষরোপণ করা হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে এলাকার হতদরিদ্র ও দিনমজুর পরিবারের ১০৭’জন দৈনিক ৫’শ টাকা মজুরিতে কাজ করেন।

সোমবার বিকালে মাঝিনা ব্রীজ সংলগ্ন ১.৮ কিমি দৈর্ঘ্য খালপাড়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। ইতিপূর্বে জেলা প্রশাসক মহোদয় এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও আবু বক্কার সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি সভাপতি মোঃ নাজমুল হক, ইউপি সদস্য আবু সায়েম, কাওছার মন্ডল, আমিনুর ইসলাম আমু, বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন বাবু, স্থানীয় যুবদল নেতা মোঃ হযরত আলী, মোঃ সাদ্দাম হোসেন ও মেজবাউল উলুম মেজবা সহ অনেকেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ