1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক দিনাজপুর বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সেরা ক্রীড়াবিদ পুরস্কার পেলেন এশিয়ান টিভির প্রধান বার্তা সম্পাদক বাতেন বিপ্লব সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ‎বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ গোপালপুরে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার।নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ জামালপুরে হামলা, চাঁদা দাবি, মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১ লেদা ক্যাম্পে গভীর রাতে অভিযান, পুলিশ অ্যাসল্ট মামলার আসামি গ্রেপ্তার পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান নবীগরে আ. লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট: টাপেন্টাডল ও গাঁজাসহ ৪ জনের কারাদণ্ড

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ক্রাইম রিপোর্ট টোয়েন্টিফোর.কম:ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও ও বড় খোঁচাবাড়ি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।সোমবার (১৩ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মোট চারটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। অভিযানে উদ্ধার করা হয় ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং ২০ গ্রাম গাঁজা।আটক ব্যক্তিরা হলেন— আরমান (৩১), পিতা: বকুল মিয়া; রিফাত (২৬), পিতা: লিয়াকত আলী; রুবেল (২৪), পিতা: স্বপন মিয়া এবং মো. মনিরুজ্জামান (৪০), পিতা: মো. খায়রুল আলম।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজাহারুল আলম। আদালত ৩ জন আসামিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অপর আসামি মো. মনিরুজ্জামানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৬৭০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ।এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলার মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ