1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ আইনমন্ত্রীকে স্বাগত জানালেন জেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান রাসেল ‎বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু ফেনীতে কোটি টাকার শেয়ার প্রতারণা: ডায়াগনস্টিক সেন্টারের মেশিন বিক্রি করে উধাও পরিচালকরা, অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

ডুমুরিয়ায় বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া (খুলনা):
খুলনার ডুমুরিয়া উপজেলায় ‘তথ্য আপা’ প্রকল্পের আওতায় বাল্যবিবাহ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়), ডুমুরিয়া যৌথভাবে এই উঠান বৈঠকের আয়োজন করে।
বিশেষ এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়)-এর প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনা,প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রামীণ নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা সমাজকে পিছিয়ে দেয়। আমাদের মায়েরা ও বোনেরা যদি প্রযুক্তিতে দক্ষ হন এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন, তবেই একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। বাল্যবিয়ে ও সহিংসতামুক্ত সমাজ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্মসচিব ও তথ্য আপা প্রকল্পের (২য় পর্যায়) উপ-প্রকল্প পরিচালক এস এম নাজিমুল ইসলাম। তিনি প্রকল্পের বিভিন্ন দিক ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার। তিনি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নারীদের সুরক্ষা ও বাল্যবিবাহ রোধে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
খন্দকার হাফিজুর রহমান ,ডুমুরিয়া থানা অফিসার্স ইনচার্জ ডুমুরিয়া। মোছাঃ শামসুন্নাহার,উপজেলা তথ্য আপা ডুমুরিয়া। আরো অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্থানীয় নারী প্রতিনিধি, উপকারভোগী নারী, তথ্য সেবা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে গ্রামীণ নারীর উন্নয়ন ও সুরক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ