মোঃ মুন্না শেখ, বিশেষ প্রতিনিধি:
আগামী ১৫ সেপ্টেম্বর বাগেরহাট সফরে আসছেন আইনমন্ত্রী ও সংসদ সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এমপি। তাঁর এ সফরকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেল।
এক বিবৃতিতে আতিকুর রহমান রাসেল বলেন, “বাগেরহাটবাসীর পক্ষ থেকে আইনমন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এমপিকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই। তাঁর এই সফরের মাধ্যমে জেলার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, “মন্ত্রী মহোদয়ের এই সফর বাগেরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর আলোচনা এবং উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করবে। এর মাধ্যমে জেলার সার্বিক অগ্রগতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আমরা আশাবাদী।”
জেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান রাসেল আইনমন্ত্রীর সফল সফর কামনা করেন এবং জেলার সর্বস্তরের জনগণকে তাঁকে আন্তরিকভাবে বরণ করে নেওয়ার আহ্বান জানান।
এদিকে, আইনমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বাগেরহাট জেলা ছাত্রদলের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। সফরকে সফল ও সুশৃঙ্খল করতে সংগঠনের নেতা-কর্মীরা ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছেন।
Leave a Reply