1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ আইনমন্ত্রীকে স্বাগত জানালেন জেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান রাসেল ‎বাগেরহাটে শাপলা তুলতে গিয়ে দুই শিশুর সলিলসমাধি ও ভ্যানচালকের রহস্যজনক মৃত্যু ফেনীতে কোটি টাকার শেয়ার প্রতারণা: ডায়াগনস্টিক সেন্টারের মেশিন বিক্রি করে উধাও পরিচালকরা, অনুসন্ধানে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর জামানত বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

সেনবাগের নতুন এসিল্যান্ড রেদওয়ান ইসলাম, দ্রুত ভূমি সেবা নিশ্চিতের প্রত্যাশা

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেদওয়ান ইসলাম।

রোববার (১২ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।

রেদওয়ান ইসলাম ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। কর্মজীবনের শুরুতে তিনি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা, সততা ও জনবান্ধব প্রশাসনিক কার্যক্রমের জন্য ব্যাপক সুনাম অর্জন করেন।

দাউদকান্দিতে দায়িত্ব পালনকালে ভূমি সেবা সহজীকরণ, দ্রুত নামজারি নিষ্পত্তি, অনলাইনভিত্তিক ভূমি সেবা সম্প্রসারণ এবং জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে তিনি বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করেছিলেন। সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, সেবার স্বচ্ছতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে তিনি স্থানীয় জনগণের আস্থা অর্জন করেন।

সেনবাগ উপজেলায় তাঁর যোগদানের খবরে স্থানীয় সচেতন মহল ও সেবাপ্রত্যাশীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, তাঁর অভিজ্ঞতা ও কর্মদক্ষতার মাধ্যমে সেনবাগেও ভূমি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার গতি আরও বৃদ্ধি পাবে।

স্থানীয়রা আশা করছেন, নামজারি, খারিজ, ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, সরকারি খাসজমি সংরক্ষণ, অবৈধ দখল উচ্ছেদ এবং অনলাইনভিত্তিক ভূমি সেবাকে আরও কার্যকর করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সুশাসন, স্বচ্ছতা ও জনসেবার মানসিকতা নিয়ে নতুন দায়িত্ব পালনের মাধ্যমে সেনবাগে ভূমি সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে—এমন প্রত্যাশা করছেন উপজেলার সর্বস্তরের মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ