1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ পানছড়ি নির্বাচন অফিসের ছাদে সবুজের স্বপ্ন নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সের সঙ্গে পুলিশ সুপারের বড় খানা হালিশহরে শাণে গাওসে পাক (র:) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার ও সালাতুসালাম সম্মেলন।

খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

  • প্রকাশকাল: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

​শেখ মাহতাব হোসেন, খুলনা:

​খুলনা মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে খুলনা সদর থানা পুলিশ।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে কেএমপির খুলনা সদর থানাধীন টুটপড়া সার্কুলার রোড এবং লবণচরা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে খুলনা সদর থানা পুলিশ টুটপাড়া সার্কুলার রোড এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সালাউদ্দিন আহমেদ নামে এক আসামিকে আটক করা হয়। পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে অস্ত্র ও গোলাবারুদের উপস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।

​সালাউদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল পৌনে সাতটার দিকে কেএমপির লবণচরা থানাধীন মধ্য হরিণটানা এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। সেখানে অপর আসামি আবিদ হাসান রানার বাসায় তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষের বিছানার নিচ থেকে একটি রিভলবার, ১ রাউন্ড রিভলবারের কার্তুজ, ১৬ রাউন্ড পিস্তলের কার্তুজ এবং ২৪ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

​এ ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে কেএমপির লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদকমুক্ত ও অপরাধমুক্ত নগরী গড়তে কেএমপির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ