সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রুবেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রুবেল টিয়ারা গ্রামের জয়দিল ভান্ডারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিয়ারা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রুবেল আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে নেন। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুবেলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষের কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply