1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু পানছড়িতে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ব্লাড ক্যানসারে আক্রান্ত জিলান, বাঁচতে প্রয়োজন ব্যয়বহুল চিকিৎসা নরসিংদীর শিবপু‌রে নকল বি‌ড়ির কারখানার এন এস আই এর সন্ধান মূল হোতা নেপাল দত্ত আটক। ‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন নরসিংদী জেলাতে ঘরে ঘরে উঠছে আগুনী ধান, নতুন ধানের ঘ্রাণে গ্রামজুড়ে উৎসবের আমেজ আকিব ইয়ার্ণ ট্রেডিংয়ের বিরুদ্ধে বন্ডের সুতা খোলাবাজারে বিক্রির অভিযোগ, গোডাউনে অভিযানের দাবি চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার সিকদার বাজার দোকান মালিক সমিতির নির্বাচনে ইউনুস, আবুল কালাম কালু ও সুজন বড়ুয়ার জয় বাগেরহাট সফরকে কেন্দ্র করে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

পানছড়ি নির্বাচন অফিসের ছাদে সবুজের স্বপ্ন

  • প্রকাশকাল: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

কর্মব্যস্ততার মাঝেও প্রকৃতির ছোঁয়া, প্রশংসিত কর্মকর্তা পলাশ পালের উদ্যোগ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি।।

অফিসের নিত্যদিনের কর্মব্যস্ততার মাঝেও প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ পাল। সরকারি দপ্তরের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে তিনি গড়ে তুলেছেন নান্দনিক এক ছাদ বাগান।

পানছড়ি উপজেলা নির্বাচন অফিসের ছাদজুড়ে সারি সারি টব ও বিভিন্ন আকৃতির পাত্রে শোভা পাচ্ছে নানা প্রজাতির ফুল, ফলজ ও সবুজ গাছ। সবুজ পাতার সমারোহের সঙ্গে ফুটে থাকা বাহারি ফুলে পুরো ছাদ পেয়েছে ভিন্ন এক সৌন্দর্য। ব্যস্ত কর্মঘণ্টার ফাঁকে এই সবুজ বাগান এখন কর্মকর্তা-কর্মচারীদের জন্য হয়ে উঠেছে প্রশান্তির এক ছোট্ট ঠিকানা।

শুধু সৌন্দর্যবর্ধন নয়, পরিবেশবান্ধব কর্মপরিবেশ তৈরির লক্ষ্যেও এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। তাদের মতে, সরকারি একটি দপ্তরের ছাদে এমন বাগান অন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকেও অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে বাগান তৈরিতে উৎসাহিত করতে পারে।

স্থানীয়দের ভাষ্য, শহর ও উপজেলা পর্যায়ে দিন দিন কমে আসছে সবুজ জায়গা। এ অবস্থায় ভবনের ছাদে ফুল, ফল ও সবুজ গাছ লাগানোর উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি কর্মক্ষেত্রে তৈরি হতে পারে মনোরম ও স্বস্তিদায়ক পরিবেশ।

পানছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা পলাশ পালের এই উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। দায়িত্ব পালনের পাশাপাশি অব্যবহৃত ছাদকে সবুজে সাজিয়ে তিনি দেখিয়েছেন—ইচ্ছা ও উদ্যোগ থাকলে ছোট পরিসরেও পরিবেশের জন্য ইতিবাচক কিছু করা সম্ভব।

স্থানীয়দের প্রত্যাশা, পানছড়ির এই ছাদ বাগান শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গঠনের অনুপ্রেরণা হয়ে উঠুক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ