২২ বছর বয়সী শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর আহ্বান, ইতোমধ্যে ব্যয় ২৫ লাখ টাকা
নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
মাত্র ২২ বছর বয়সেই ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও গড়েয়া চোংগাখাতা এলাকার বাসিন্দা সাব্বির হাসনাত জিলান। পাঁচ মাস ধরে চিকিৎসাধীন তেজগাঁও কলেজের অর্থনীতি বিভাগের এই শিক্ষার্থী। বর্তমানে শারীরিক জটিলতা দেখা দেওয়ায় রাজধানীর পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, জিলানের সুস্থতার জন্য ইতোমধ্যে তিন দফা কেমোথেরাপি দেওয়া হয়েছে। তবে শারীরিক জটিলতার কারণে তার চিকিৎসা আরও কঠিন হয়ে পড়েছে। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রয়োজন আরও তিন দফা কেমোথেরাপি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এ পর্যন্ত তার চিকিৎসায় ২৫ লাখ টাকারও বেশি ব্যয় হয়েছে।
দীর্ঘদিনের চিকিৎসা ও ব্যয়বহুল প্রক্রিয়ার কারণে পরিবারটি এখন আর্থিক সংকটে পড়েছে। সন্তানের চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা।
তারা জানান, সবার সম্মিলিত সহযোগিতা পেলে জিলান আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তাই মানবিক বিবেচনায় তার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সহযোগিতা পাঠানোর মাধ্যম
বিকাশ/নগদ/রকেট:
০১৭৬৫২৩৫৭১৮
০১৭৩৫১৪৪৪১৯
নগদ: ০১৭৮৮১২২২৭৮
বিকাশ: ০১৭৭২৯৮৯৯২০ (Riham)
বিকাশ/নগদ: ০১৯৫৭৮৭২৭০৭ (Nayef)
ব্যাংক হিসাব:
Dutch-Bangla Bank PLC
হিসাবের নাম: MD. SHAHRIAR MAHMUD
হিসাব নম্বর: 1031031385378
শাখা: Banani Branch
Leave a Reply