1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু পানছড়িতে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ব্লাড ক্যানসারে আক্রান্ত জিলান, বাঁচতে প্রয়োজন ব্যয়বহুল চিকিৎসা নরসিংদীর শিবপু‌রে নকল বি‌ড়ির কারখানার এন এস আই এর সন্ধান মূল হোতা নেপাল দত্ত আটক। ‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন নরসিংদী জেলাতে ঘরে ঘরে উঠছে আগুনী ধান, নতুন ধানের ঘ্রাণে গ্রামজুড়ে উৎসবের আমেজ আকিব ইয়ার্ণ ট্রেডিংয়ের বিরুদ্ধে বন্ডের সুতা খোলাবাজারে বিক্রির অভিযোগ, গোডাউনে অভিযানের দাবি চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার সিকদার বাজার দোকান মালিক সমিতির নির্বাচনে ইউনুস, আবুল কালাম কালু ও সুজন বড়ুয়ার জয় বাগেরহাট সফরকে কেন্দ্র করে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাগেরহাট সফরকে কেন্দ্র করে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • প্রকাশকাল: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি :

গত ৫ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাগেরহাট সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর ভিডিও ও অডিও ব্যবহার করে অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রচারিত একটি ভিডিও এবং অন্য একটি ভিডিওর অডিও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি বা বিকৃত করা হয়েছে বলে সন্দেহ রয়েছে। এগুলোর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন।

এই সফর সফল করতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো অত্যন্ত নিন্দনীয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে; কিন্তু অসত্য তথ্য ও বিকৃত কনটেন্টের মাধ্যমে কারও সম্মানহানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘোড়া প্রতীকের সমর্থক হিসেবে পরিচিত কয়েকটি গোষ্ঠীর বিরুদ্ধে এই অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগগুলোরও সুষ্ঠু যাচাই হওয়া প্রয়োজন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিভেদ সৃষ্টি করা হলে বাগেরহাটের উন্নয়নের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে এবং সর্বোপরি বাগেরহাটের মানুষের স্বার্থ বিঘ্নিত হবে।

বাগেরহাটের উন্নয়ন ও জনকল্যাণ আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। তাই বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকতে এবং যাচাই ছাড়া কোনো ভিডিও বা অডিও বিশ্বাস ও প্রচার না করতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা সত্য, শালীনতা ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পক্ষে এবং সব ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ