1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ পানছড়ি নির্বাচন অফিসের ছাদে সবুজের স্বপ্ন নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সের সঙ্গে পুলিশ সুপারের বড় খানা হালিশহরে শাণে গাওসে পাক (র:) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার ও সালাতুসালাম সম্মেলন।

লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত

  • প্রকাশকাল: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

​লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
শিশু-কিশোরদের সুপ্ত মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে সুস্থ সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার প্রত্যয়ে কুমিল্লার লাকসামে উদযাপিত হলো ‘লাকসাম কালচারাল সেন্টার’-এর বর্ষপূর্তি। এ উপলক্ষ্যে দিনব্যাপী চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) লাকসাম উপজেলা অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের সাধারণ সম্পাদক (নৃত্য বিভাগ) শিশির দত্ত।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা। তিনি বলেন, শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও শারীরিক সুস্থতার জন্য পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। নিয়মভিত্তিক শিল্পচর্চা নতুন প্রজন্মকে দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলে। এ ধরনের উদ্যোগ লাকসামের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

​কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা কামাল হোসেন হেলাল, উপদেষ্টা বিশ্বতম সাহা বিশু এবং বিশিষ্ট সাংবাদিক সেলিম চৌধুরী হীরা।
​
প্রধান উপদেষ্টা কামাল হোসেন হেলাল তাঁর বক্তব্যে বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশু-কিশোরদের অপরাধমূলক চিন্তা ও অসৎ সঙ্গ থেকে দূরে রাখে। লাকসাম কালচারাল সেন্টার শুরু থেকেই শিশুদের মাঝে সেই ইতিবাচক আলো ছড়িয়ে দেওয়ার কাজ করছে।
​
উপদেষ্টা বিশ্বতম সাহা বিশু বলেন, আমাদের শিকড় ও ঐতিহ্যকে ধারণ করতে হলে নতুন প্রজন্মকে সংগীত, নৃত্য ও চিত্রকলার প্রতি অনুরাগী করে তুলতে হবে। অভিভাবক ও সাংস্কৃতিক কর্মীদের সমন্বিত চেষ্টাই পারে একটি প্রগতিশীল প্রজন্ম উপহার দিতে।

​সাংবাদিক সেলিম চৌধুরী হীরা বলেন, বর্তমান ডিজিটাল যুগে শিশুদের মোবাইল আসক্তি একটি বড় চ্যালেঞ্জ। মাঠপর্যায়ে নিয়মিত চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমেই কেবল শিশুদের সুকুমার বৃত্তির সঠিক বিকাশ সম্ভব।
​
অনুষ্ঠানের শেষ পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্পোকেন ইংলিশ, সংগীত, নৃত্য, আবৃত্তি ও মনোরম তবলা লহড়ির পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের বিমোহিত করে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন অংশ নেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ