1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ পানছড়ি নির্বাচন অফিসের ছাদে সবুজের স্বপ্ন নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সের সঙ্গে পুলিশ সুপারের বড় খানা হালিশহরে শাণে গাওসে পাক (র:) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার ও সালাতুসালাম সম্মেলন।

নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সের সঙ্গে পুলিশ সুপারের বড় খানা

  • প্রকাশকাল: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে অফিসার ও ফোর্সের সঙ্গে বড় খানায় অংশগ্রহণ করেছেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্সে এ বড় খানা অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

বড় খানা শুরুর আগে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন খাবারের মেনু, পরিবেশনের প্রস্তুতি ও খাবারের গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বড় খানার সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে আর এম ফয়জুর রহমান, পিপিএম, পুলিশ সুপার, পিবিআই, নোয়াখালীসহ নোয়াখালী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন অফিসার ও ফোর্সের সঙ্গে একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ ধরনের আয়োজনে অফিসার ও ফোর্সের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি পুলিশ সদস্যদের মনোবল ও কর্মস্পৃহা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

পুলিশ সুপার বলেন, নোয়াখালীবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসেবায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য অফিসার ও ফোর্সের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখা গুরুত্বপূর্ণ।

বড় খানায় পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের অংশগ্রহণে জেলা পুলিশ লাইন্সে এক প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ