1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে সোনার বার সহ গ্রেপ্তার ২ ​অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির তিন সহযোগী সংগঠনের বিক্ষোভ কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় মোবাইলসহ যুবক আটক কালিয়াকৈরে চন্দ্রা এিমোড়ের মহাসড়কের পাশে অবৈধ ফুটপাতের দখলে রমরমাট ব্যবসা গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ পানছড়ি নির্বাচন অফিসের ছাদে সবুজের স্বপ্ন

১০ম জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে লাকসামের ২৩ পদক জয়

  • প্রকাশকাল: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
১০ম জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে লাকসামের ২৩ পদক জয়

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
রাজধানী ঢাকা অনুষ্ঠিত ১০ম সিতোরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে কুমিল্লার লাকসাম উপজেলা কারাতে একাডেমি। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়স ও ওজনভিত্তিক বিভাগে অংশ নিয়ে একাডেমির শিক্ষার্থীরা স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ২৩টি পদক অর্জন করেছে।

গত ১৭ ও ১৮ অক্টোবর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন এলাকার কারাতে একাডেমি ও প্রশিক্ষণার্থীরা অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরে লাকসামের খেলোয়াড়দের ধারাবাহিক সাফল্য একাডেমি ও স্থানীয় ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ তৈরি করেছে।

লাকসাম উপজেলা কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক মো. হারুন অর রশিদ সুমন বলেন, জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের ২৩টি পদক অর্জন একাডেমির জন্য গর্বের বিষয়। দীর্ঘদিনের অনুশীলন, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার ফলেই এ সাফল্য এসেছে। কারাতে শুধু প্রতিযোগিতামূলক খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আত্মনিয়ন্ত্রণ ও আত্মরক্ষার দক্ষতা অর্জনেও সহায়তা করে। ভবিষ্যতে শিক্ষার্থীরা আরও বড় পরিসরে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পদকজয়ী শিক্ষার্থীরা জানায়, প্রশিক্ষকের নিবিড় তত্ত্বাবধান, সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতা তাদের এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে নিয়মিত অনুশীলন অব্যাহত রাখার কথাও জানায় তারা।
লাকসাম উপজেলা কারাতে একাডেমির এ সাফল্যে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রয়োজনীয় প্রশিক্ষণ সুবিধা ও পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে লাকসামের তরুণ কারাতেকারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য অর্জনের সুযোগ পাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ