1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু পানছড়িতে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ব্লাড ক্যানসারে আক্রান্ত জিলান, বাঁচতে প্রয়োজন ব্যয়বহুল চিকিৎসা নরসিংদীর শিবপু‌রে নকল বি‌ড়ির কারখানার এন এস আই এর সন্ধান মূল হোতা নেপাল দত্ত আটক। ‘করব সমবায়, গড়ব দেশ’ স্লোগানে ভূল্লীতে জাতীয় সমবায় দিবস উদযাপন নরসিংদী জেলাতে ঘরে ঘরে উঠছে আগুনী ধান, নতুন ধানের ঘ্রাণে গ্রামজুড়ে উৎসবের আমেজ আকিব ইয়ার্ণ ট্রেডিংয়ের বিরুদ্ধে বন্ডের সুতা খোলাবাজারে বিক্রির অভিযোগ, গোডাউনে অভিযানের দাবি চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত যে পাহাড় ছিল জীবিকার আশ্রয়, আজ সেখানে নিরাপত্তার হাহাকার সিকদার বাজার দোকান মালিক সমিতির নির্বাচনে ইউনুস, আবুল কালাম কালু ও সুজন বড়ুয়ার জয় বাগেরহাট সফরকে কেন্দ্র করে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

​অর্থসংকটে ৬ মাস ধরে বন্ধ সাদুল্লাপুরের নয়ানপুর ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ

  • প্রকাশকাল: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

​গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তহবিলের অভাবে ঐতিহ্যবাহী নয়ানপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মিনার নির্মাণকাজ গত ছয় মাস ধরে থমকে আছে। অর্ধেকের বেশি কাজ শেষ হওয়ার পর অর্থের সংকটে বাকি কাজ বন্ধ থাকায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে হতাশা বিরাজ করছে।
​উপজেলার ৫ নম্বর ফরিদপুর ইউনিয়নের নয়ানপুর গ্রামের ওই ঈদগাহ মাঠে প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহায় হাজারো মুসল্লি একত্রে নামাজ আদায় করেন। মাঠটির সৌন্দর্য বাড়াতে স্থানীয়দের উদ্যোগে মিনার নির্মাণের এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

​সরেজমিনে দেখা যায়, মিনারটির মূল অবকাঠামোর বড় অংশ নির্মিত হলেও প্লাস্টার, ফিনিশিং ও সৌন্দর্যবর্ধনের কাজ এখনো বাকি। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় রোদ-বৃষ্টিতে খোলা পড়ে থাকা রড ও সিমেন্টের আস্তরণ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
​
গ্রামের মানুষের নিজস্ব অনুদান ও স্বেচ্ছাশ্রমে মিনারটির নির্মাণকাজ শুরু হয়েছিল। কিন্তু নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে তহবিল ফুরিয়ে যাওয়ায় গত ছয় মাস ধরে কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। আসন্ন ঈদের আগেই কাজ শেষ করার ইচ্ছা থাকলেও অর্থের অভাবে তা অনিশ্চিত হয়ে পড়েছে।
​
ঈদগাহ মাঠ কমিটির সভাপতি কাহার আহম্মেদ শাহীন মিয়া জানান, মিনারের অসমাপ্ত কাজ শেষ করতে আনুমানিক আরও তিন লাখ টাকার প্রয়োজন। সরকারি অনুদান কিংবা কোনো দানশীল ব্যক্তির সহায়তার ওপর নির্ভর করে আছেন তারা। অর্থ পেলে দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে। কমিটির অপর সদস্য মোহেরুল ইসলাম বলেন, “মাঠটিতে হাজারো মানুষ নামাজ আদায় করেন। মিনারটি অর্ধনির্মিত অবস্থায় পড়ে থাকায় এর সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং দেখতেও বেমানান লাগছে।”
​
নয়ানপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের এই অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ