1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

ত্রিশালের সাবেক এমপি হাফেজ রুহুল আমিন মাদানী চিরনিদ্রায় শায়িত হলেন।

  • প্রকাশকাল: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মকবুল হোসেন, স্টাফ রিপোটার

ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ কমিটির সদস্য, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল ১২ আগস্ট মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগ ও বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

গত ২১ জুলাই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে ২৩ দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাত সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রুহুল আমিন মাদানী স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চকপাঁচপাড়ায় গ্রামের বাড়ি । তিনি ১৯৯৬ ও ২০১৮ সালে আওয়ামী লীগের দলীয় মনোয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি তিনি একজন আলেম ও সমাজসেবক ও ব্যবসায়ী ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও মসজিদ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। ছাত্রজীবনে তিনি পাকিস্তান থেকে পবিত্র কোরআনের হাফেজ হন। পরে মদিনা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

বুধবার(১৩ আগস্ট) বেলা ৩টায় ত্রিশাল উপজেলার চকপাঁচপাড়া মাদ্রাসা ও কারিগরি কলেজ মাঠে বৃষ্টি ও কাঁদাকে উপেক্ষা করে অসংখ্য মুসল্লির উপস্থিতিতে রুহুল আমিন মাদানীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর শেষ ইচ্ছানুযায়ী চকপাঁচপাড়া কারিগরি কলেজ এবং মাদরাসা মসজিদের পাশেই তাঁকে দাফন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ