1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটটি উৎপাদনে ফিরেছে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা। সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রশাসনিক শূন্যতা দুমকি উপজেলা, স্থবির উন্নয়ন কার্যক্রম পাঁচবিবিতে মামলায় ফাঁসানোরপ্রতিবাদে সংবাদ সম্মেলন‎ পাঁচবিবি ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

আবু সাঈদ চৌধুরী :
জাগো নারী ফাউন্ডেশনের উদ্যোগে গত ২১ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ৬ ঘটিকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপার্সন নূর-উন-নাহার মেরীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে নূর-উন-নাহার মেরীর জন্মদিনের শুভ সূচনা করা হয়। জাগো নারী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মুশতারী বেগমের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক লাভলী ইয়াসমিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট শ্রমিক নেতা ও রাজনীতিবিদ মোঃ আবুল হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ মাসুম বিল্লাহ, দৈনিক বাঙ্গালীর কন্ঠ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ শফিউল আজম ও সাংবাদিক মোঃ হেলাল উদ্দিন। আলোচনার শুরুতে আমেরিকার ভার্জিনিয়া থেকে যুক্ত হয়ে ভার্চুয়ালী উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন নূর-উন-নাহার মেরী। উক্ত অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে আরো বক্তব্য প্রদান করেন সংগঠনের পৃৃষ্ঠপোষক মঞ্জুরা ইয়াসমিন, সৈয়দ আক্তার পারভেজ, পরিচালক সমাজকল্যান ইলা বিশ্বাস, পরিচালক অর্থ মতিউর রহমান হিরু, সহ-সভাপতি নাজনীন তৌহিদ, রোকশানা বেগম, যুগ্ম-মহাসচিব শাহনাজ পারভীন, যুগ্ম-সম্পাদক হালিমা ইয়াসমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য কাজল রহমান, অধ্যাপক সাদিয়া আফরিন রোমানা, শিউলি বেগম, রাহেলা মুন্নী ও রিক্তা আক্তার প্রমূখ। উদ্বোধনী বক্তব্যে নূর-উন-নাহার মেরী বলেন, আজ আমার শুভ জন্মদিন। এ উপলক্ষে সংগঠনের সকল নেতাকর্মী কর্তৃক স্বতঃস্ফূর্ত ভাবে আমার জন্মদিন পালন করার জন্য সংগঠনের পক্ষ থেকে ভাল অনুষ্ঠানের আয়োজন করেছে। এই জন্য সংগঠনের সকল নেতাকর্মী ও শুভান্যুধায়ীদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও আভনন্দন। তার জন্মদিন উপলক্ষে ভাল অনুষ্ঠানের আয়োজন করার জন্য তিনি সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কাংখিত এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও করার জন্য উদাত্ত আহবান জানান। পরিশেষে তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্য/সদস্যাদের নিকট তার রোগ মুক্তি কামনায় দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শ্রমিক নেতা ও রাজনীতিবিদ মোঃ আবুল হোসেন বলেন, আজকে যে নেত্রীর জন্মদিন পালন করা হচ্ছে তার সাথে আমার দীর্ঘদিনের চেনাজানা। আমি এই সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে মেরী আপার সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। কিছু দিন হয় তার সাথে আমার বিরতি। কারণ তিনি বিদেশে অবস্থান করছেন। আমার জানামতে, নূর-উন-নাহার মেরী বাংলাদেশ শিপিং কর্পোরেশনে চাকুরী করতেন। চাকুরীতে থাকাকালীন তিনি শ্রমিক রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। ন্যায্য কথা বলতে গিয়ে অনেক সময় সিনিয়রদের রোষানলের শিকার হয়েছেন। তবুও তিনি নীতি বিরোধীদের সাখে আপোষ করেননি। এই কারণে বি এন পি সরকারের আমলে তাকে চাকুরীচ্যুত করা হয়। অতঃপর তিনি সমাজসেবা করার জন্য জাগো নারী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। আমি তাই মেরী আপাকে স্বাগত জানিয়েছিলাম। পরিেেশষে তিনি মেরী আপার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, আমার জানামতে নূর-উন-নাহার মেরী অনেক গুনে গুনান্বিত। জাগো নারী ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিত দুস্থ নারীদের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন। এই কারণে তিনি বিভিন্ন পুরুস্কারে পুরুস্কৃত হয়েছেন। সর্ব প্রথম মেরী আপা শেরে বাংলা এ কে ফজলুল হক সম্মাননা পুরুস্কারে পুরুস্কৃত হয়েছেন। পরে ভারতের আগরতলা প্রেসক্লাব অডিটরিয়ামে গুনীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাকে মাদার তেরেসা-২০২৪ সম্মাননা দেওয়া হয়। পরিশেষে মুহাম্মদ মাসুম বিল্লাহ মেরী আপা সম্পর্কে তার স্বরচিত একটি কবিতা দর্শকদের পাঠ করে শোনান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ