1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল মহানগর ও জেলা দক্ষিণে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন আসামীসহ ১ কষ্টি পাথরের তারা দেবী মূর্তি আটক ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবের মাঝে এমপি সৈয়দ জয়নুল আবেদীনের ক্রীড়া সামগ্রী বিতরণ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বেহেলী ইউনিয়ন পরিষদে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে যুবক সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনার শীর্ষে আতিক-সোহেল-আবু হানিফ-শাহাব চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

আসামীসহ ১ কষ্টি পাথরের তারা দেবী মূর্তি আটক

  • প্রকাশকাল: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
আসামীসহ ১ কষ্টি পাথরের তারা দেবী মূর্তি আটক

নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

টাস্কফোর্স অভিযানের মাধ্যমে ০১ জন আসামীসহ কষ্টি পাথরের তারা দেবী মূর্তি আটক করেন নওগাঁ ব্যাটেলিয়ান ১৬ বিজিবি সোমবার (২৪ আগস্ট) দুপুর আনুমানিক ৩টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর প্রশাসনিক দায়িত্বপূর্ণ নওগাঁ সদর থানাধীন বাইপাস সদর সাদিয়া মার্কেট এলাকায় অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহ মোঃ রাশেদ, জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ ও পুলিশ এর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল উল্লেখিত এলাকায় গমন করেন। পরবর্তীতে টাস্কফোর্স দল কর্তৃক সাদিয়া মার্কেটের একটি ফার্নিচারের দোকানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ সাজেদুল ইসলাম (৫২), পিতা-মৃত আব্দুল জব্বার, গ্রাম-চকগোবিন্দ, পোস্ট-নওগাঁ, থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁকে ৩৮.১০০ কেজি ওজনের কষ্টি পাথরের ০১ টি তারা দেবী মূর্তিসহ আটক করা হয়। আটককৃত কষ্টি পাথরের তারা দেবী মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ৩৮,১০,০০০/- (আটত্রিশ লক্ষ দশ হাজার) টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে প্রতীয়মান হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ