1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল মহানগর ও জেলা দক্ষিণে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন আসামীসহ ১ কষ্টি পাথরের তারা দেবী মূর্তি আটক ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে অবৈধ সার মজুদকারীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান নরসিংদীতে রায়পুরায় পুলিশের যৌথ অভিযানে ২২৪ কেজি গাঁজা, যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবের মাঝে এমপি সৈয়দ জয়নুল আবেদীনের ক্রীড়া সামগ্রী বিতরণ গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত বেহেলী ইউনিয়ন পরিষদে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে দিনে-দুপুরে ৭ লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে যুবক সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনার শীর্ষে আতিক-সোহেল-আবু হানিফ-শাহাব চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবের মাঝে এমপি সৈয়দ জয়নুল আবেদীনের ক্রীড়া সামগ্রী বিতরণ

  • প্রকাশকাল: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবের মাঝে এমপি সৈয়দ জয়নুল আবেদীনের ক্রীড়া সামগ্রী বিতরণ

ঢাকা, ২৪ আগস্ট ২০২৬:
যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার সংস্কৃতি ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে রাজধানীর ধোলাইপাড়ে বিভিন্ন ক্লাবের মাঝে সরকার প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় ধোলাইপাড় আমির টাওয়ারস্থ সংসদ সদস্যের কার্যালয় প্রাঙ্গণে এ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীলদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন ঢাকা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জয়নুল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জয়নুল আবেদীন বলেন, “একটি সুস্থ, সুশৃঙ্খল ও মেধাভিত্তিক তরুণ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। আমাদের যুবসমাজকে মাঠমুখী করতে হবে। তরুণরা যত বেশি ক্রীড়া চর্চায় নিয়োজিত থাকবে, সমাজ তত বেশি অপরাধ ও মাদকমুক্ত হবে। ঢাকা-৪ আসনের প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার যথাযথ পরিবেশ তৈরি ও তরুণদের সার্বিক বিকাশে আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ক্রীড়া ক্লাবের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া সামগ্রী পেয়ে সংশ্লিষ্ট ক্লাবের দায়িত্বশীলরা সন্তোষ প্রকাশ করেন এবং সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ