1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম
তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুল শিক্ষক মোবারক

বীরগঞ্জ পৌরসভায় বাসযোগ্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরীর নির্দেশনা।

  • প্রকাশকাল: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি.২৪ এপ্রিল শুক্রবার সাড়ে ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার হলরুমে পৌর প্রশাসক দীপংকর বর্মনের সভাপতিত্বে দিনাজপুর -১, বীরগঞ্জ-কাহারোল আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু উপস্থিত থেকে বক্তব্যে আসন্ন বাজেট পরিকল্পনা ও চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের তিনি বলেন আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণের প্রত্যাশা পূরণে টেকসই ও মানসম্মত উন্নয়ন নিশ্চিত করতে চাই।

বিশেষ করে রাস্তাঘাট, পুল-কালভার্ট-ড্রেন নির্মাণ ও সংস্কার কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এছাড়াও তিনি জোর দিয়ে বলেন, আগামীর বাজেট প্রণয়নে জনগণের প্রয়োজন ও এলাকার বাস্তব চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।

উন্নয়ন কাজে কোনো ধরনের দূর্নীতি কিংবা গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও কঠোর সতর্কবার্তা দেন তিনি।

পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসনে এমপি স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, যেখানে-সেখানে বাস দাড়ানো এবং রাস্তার দুই ধারে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট দ্রুত অপসারণ ও স্থানান্তর করতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

এমপি সেগুলো মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় সমাধানের আশ্বাস দেন।

বীরগঞ্জ পৌরসভার রাস্তাঘাট নির্মাণসহ সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ