1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে গ্যাসের দামে পানি কিনছেন খাগড়াছড়িবাসী! সিলিন্ডার জালিয়াতির ঘটনায় জরিমানা খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্যবিপ্লবের’ প্রস্তুতি নিন—–ডা. শফিকুর রহমান কুড়িগ্রামে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি’র ইউনিয়ন যুগ্ন আহবায়ককে কুপিয়ে জখম পাঁচবিবিতে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি রোকনপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য আটক। মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

তিনদিনব্যাপী গ্রীন রোড শো উদ্বোধনী অনুষ্ঠানে আবু সুফিয়ান এমপিপরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে

  • প্রকাশকাল: শনিবার, ২০ জুন, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষ রোপণ-বিতরণ কার্যক্রম সফল করতে গ্রীন রোড শো: চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ২০ জুন, সকাল ১০টায় নগরীর বহদ্দারহাট চত্বরের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিনব্যাপী গ্রীন রোড শো’র উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান।

প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে বছরে ৫ কোটি চারা রোপণ করার কর্মসূচি ঘোষণা করেছেন, সে লক্ষ্য নিয়ে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স গ্রীণ রোড শো: চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার কর্মসূচি পালন করছে তা প্রশংসার দাবিদার ও স্মরণীয় কর্মসূচি। এ কর্মসূচি মানুষকে ব্যাপকভাবে পরিবেশ সচেতন করে তুলবে এবং পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সকলকে সরকারের কর্মসূচি সফলে গাছের চারা রোপণ করার আহ্বান জানান এবং সরকারের কর্মসূচি সফলতায় জোরালো ভূমিকা রেখে এগিয়ে আসতে অনুরোধ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভূগোল বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল সরোয়ার, পরিবেশ সংগঠক ও সাংবাদিক মো. মুজিব উল্লাহ তুষার, বিশিষ্ট সমাজসেবী সিআইপি ওসমান খান, বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক রোটারিয়ান এস এম আজিজ, মনির আহমেদ চেয়ারম্যান ফাউন্ডেশনের সভাপতি মোসলেহ উদ্দিন।
সংগঠনের সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য মুহাম্মদ জেবর মুল্লুক, মো. মুজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ কাউসার, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ আব্দুল মোমেন প্রমুখ।
আলোচনা সভা শেষে সংসদ সদস্য আবু সুফিয়ান উপস্থিত ছাত্রছাত্রীসহ জনসাধারণের মাঝে চারা বিতরণ করেন এবং এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুটো ফলদ ও ঔষধী চারা রোপণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ