1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২ ‎বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল ‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার‎‎ দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সাযাত্রী দুই ভাইয়ের

  • প্রকাশকাল: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিক্সাযাত্রী দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের দুই মামাসহ তিন জন আহতও হয়েছেন। গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে উপজেলার মাঝিড়া ইউনিয়নে প্রয়াস স্কুলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর ছেলে মো. আকাশ (২৫) ও মো. আরিফ (২১)। আহতরা হলেন- তাদের দুই মামা একই গ্রামের মৃত আমজাদ সরকারের ছেলে হায়দার আলী (৫০) ও আবদুল আজিজ (৩৮) এবং আবদুল বারীর ছেলে মো. পলাশ (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে বগুড়া শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিক্সায় চালকসহ পাঁচজন শেরপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। রাত ১২টা ২০ মিনিটে অটোরিক্সাটি শাজাহানপুর উপজেলার প্রয়াস স্কুলের সামনে মহাসড়কে পৌঁছে। এ সময় বিপরীতমুখী একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী আকাশ নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত চার জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক আকাশের ছোট ভাই আরিফকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে তাদের দুই মামা হায়দার আলী ও আবদুল আজিজ এবং পলাশ চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, আহত পলাশ অটোরিক্সার চালক।

ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুতবেগে পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত অটোরিক্সাটি হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্প হেফাজতে রয়েছে। এ ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ