1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা সিন্ডিকেটের নেতৃত্বে ‘মাদক সম্রাট’ শাহীন, অভিযোগ দইখোলা গ্রামের সাধারণ মানুষের টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন জনকল্যাণে নিবেদিত প্রাণ,কাঁচপুর ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান পদে এগিয়ে চলেছেন হাজী মোহাম্মদ আল আমিন খরমপুর কেল্লা শহীদ (রহ.) এর ওরসেরতৃতীয় দিনে তিন শতাধিক পুলিশের কড়া নিরাপত্তা! শ্যামনগরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন খাগড়াছড়িতে হোটেলে অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক কারাগারে মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪

মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪

  • প্রকাশকাল: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের হাজীপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে মারপিটের ঘটনায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত নাইম (২২) নামে এক যুবককে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট দুপুরে হাজীপুর গ্রামের তোতা মিয়ার ছেলে শাহরুখ (২৫), ফারুক (৪২), তারেক ওরফে তারু (৩৮), মারুফ এবং তোতা মিয়ার স্ত্রী এশিয়া বেগম পারিবারিক বিরোধের জের ধরে রবিউলের বাড়িতে গিয়ে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় রবিউলের ছেলে নাইম (২২), জহিরুল (৩০), রনি (২০) ও রবিউলের স্ত্রী সখিনা (৫০)বেগম আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে নাইমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
অভিযোগকারী জহিরুল জানান, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কোপ দিলে তার ঘাড়ে আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত জখম হন। নাইমের মাথায় কোপ দেওয়া হলে সে হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করে। এতে তার হাতেও গুরুতর জখম হয়। এছাড়া নাইমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, রনি নামে একজনকে হাতুড়ি দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়। এ সময় তার মা সখিনা বেগমও হামলায় আহত হন।
জহিরুলের অভিযোগ, হামলার সময় তার ঘরে থাকা সুকেস থেকে নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ঘরের বেড়া কুপিয়ে ক্ষতিসাধন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় জহিরুল বাদী হয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ