1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
সিন্ডিকেটের নেতৃত্বে ‘মাদক সম্রাট’ শাহীন, অভিযোগ দইখোলা গ্রামের সাধারণ মানুষের টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন জনকল্যাণে নিবেদিত প্রাণ,কাঁচপুর ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান পদে এগিয়ে চলেছেন হাজী মোহাম্মদ আল আমিন খরমপুর কেল্লা শহীদ (রহ.) এর ওরসেরতৃতীয় দিনে তিন শতাধিক পুলিশের কড়া নিরাপত্তা! শ্যামনগরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন খাগড়াছড়িতে হোটেলে অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক কারাগারে মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

শ্যামনগরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • প্রকাশকাল: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
শ্যামনগরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে ধূমঘাট এলাকায় বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১২ আগষ্ট )সকাল আনুমানিক ৬:৩০ মিনিটের দিকে নিজের কৃষি জমিতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন লুৎফর রহমান (৫৫) নামে এক কৃষক। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পতিমধ্যে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে আকাশ মেঘলা ছিল। লুৎফর রহমান প্রতিদিনের মতোই মাঠে কাজ করতে গিয়েছিলেন। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

নিহত লুৎফর রহমান ধুমঘাট গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বজ্রপাতের সময় কৃষক ও মাঠে কাজ করা মানুষদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বারবার সতর্ক করে আসছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ