স্টাফ রিপোর্টার তাওলাদ হোসেন
বৈষম্যহীন,দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় হয়েছেন হাজী মোহাম্মদ আল আমিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত এই প্রার্থীর পক্ষে এলাকার সর্বস্তরের জনসাধারণের মাঝে চলছে ব্যাপক প্রচারণা।নৈতিক মূল্যবোধ, সুশাসন এবং জনসেবার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে যে, একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার জন্য সৎ, যোগ্য এবং আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই। “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই”—এই স্লোগানকে সামনে রেখে কাঁচপুর ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন এলাকাবাসী ও সমর্থকরা।কাঁচপুর ইউনিয়নের উন্নয়নে সর্বস্তরের জনগণের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ আল আমিন। ইউনিয়নের সার্বিক কল্যাণ, মানুষের অধিকার আদায় এবং কাঙ্ক্ষিত সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি ইউনিয়নবাসীর আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কাঁচপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এই বার্তাটি এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। সাধারণ ভোটারদের মাঝেও সৎ ও প্রগতিশীল প্রার্থী হিসেবে হাজী মোহাম্মদ আল আমিনের পক্ষে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। এলাকার তরুণ থেকে শুরু করে প্রবীণ ভোটাররা একটি পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
Leave a Reply