কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত সভাপতি নির্বাচিত হয়েছেন টোক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুবকর সিদ্দিক কিরণ।
এ উপলক্ষে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।
আবুবকর সিদ্দিক কিরণকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত করায় স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ বলেন, ঐতিহ্যবাহী আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক উন্নয়নে নবনির্বাচিত সভাপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা করি। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও গতিশীল করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।
নবনির্বাচিত সভাপতি আবুবকর সিদ্দিক কিরণ বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় আরও জোরদারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানান।
Leave a Reply