1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২ ‎বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল ‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার‎‎ দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য

নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ

  • প্রকাশকাল: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।
নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় ঢাকা থেকে ছিনতাই করে আনা একটি লেগুনা গাড়ি বিক্রির চেষ্টাকালে তিন ছিনতাইকারীকে আটক করেছে স্থানীয় জনতা। আজ বুধবার (১২ আগস্ট, ২০২৬) মরজাল বাজার পরিচালনা কমিটির সভাপতি শুক্কুর মিলিটারি ও স্থানীয় ব্যবসায়ীদের তৎপরতায় তাদের আটক করে রায়পুরা থানা পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলো—সোহেল (১৮), নাহিদ (২৫) এবং সোলাইমান (২২)।
বাজার কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ওই তিন যুবক একটি লেগুনা গাড়ি নিয়ে মরজাল বাজার এলাকায় বিক্রির উদ্দেশ্যে আসে। গাড়িটির গতিবিধি এবং যুবকদের কথাবার্তায় সন্দেহ হলে মরজাল বাজার পরিচালনা কমিটির সভাপতি শুক্কুর মিলিটারি তাদের জিজ্ঞাসাবাদ করেন। যুবকদের কাছে গাড়ির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে তারা কোনো সঠিক দলিল বা প্রমাণ দেখাতে ব্যর্থ হয়।
তাদের সাথে কোনো অস্ত্র ছিল না। তবে সন্দেহ আরও ঘনীভূত হওয়ায় স্থানীয় জনতার উপস্থিতিতে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে যুবকেরা স্বীকার করে যে, তারা গাড়িটি ঢাকা থেকে ছিনতাই করে এখানে বিক্রি করতে এনেছিল।
ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে রায়পুরা থানা পুলিশকে খবর দেওয়া হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে মরজাল বাজার এলাকায় পৌঁছান। তিনি উত্তেজিত জনতার হাত থেকে তিন ছিনতাইকারীকে রক্ষা করেন এবং লেগুনা গাড়িসহ তাদের আটক করে রায়পুরা থানায় নিয়ে যান।
ঘটনাস্থলে উপস্থিত সংবাদকর্মী রুদ্রকে তথ্য নিশ্চিত করে এসআই শাহজাহান জানান, আটককৃত তিন যুবকের বিরুদ্ধে গাড়ি ছিনতাইয়ের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা তাৎক্ষণিকভাবে এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের সংবাদ প্রচার করেন। পুলিশের পক্ষ থেকে লেগুনাটির প্রকৃত মালিকের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।
মোবাইলঃ 01716470003

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ