1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
টোক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু বককর সিদ্দিক কিরণ আড়ালিয়া উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা সিন্ডিকেটের নেতৃত্বে ‘মাদক সম্রাট’ শাহীন, অভিযোগ দইখোলা গ্রামের সাধারণ মানুষের টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন জনকল্যাণে নিবেদিত প্রাণ,কাঁচপুর ইউনিয়নের উন্নয়নে চেয়ারম্যান পদে এগিয়ে চলেছেন হাজী মোহাম্মদ আল আমিন খরমপুর কেল্লা শহীদ (রহ.) এর ওরসেরতৃতীয় দিনে তিন শতাধিক পুলিশের কড়া নিরাপত্তা! শ্যামনগরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত! নাচোল উপজেলায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন খাগড়াছড়িতে হোটেলে অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক কারাগারে মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪

দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য

  • প্রকাশকাল: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য

মকবুল হোসেন,
স্টাফ রিপোর্টার

এস এস সি ২০২৬ পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন এবং জেলায় ১ম স্হান অধিকার করেছে নেত্রকোনা জেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয় ।

এ বছর বিদ্যালয়টির ৬২১ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশ নিয়ে ৫৫০ জন উত্তীর্ণ হয়েছে। ফলে বিদ্যালয়ে পাসের হার দাঁড়িয়েছে ৮৮.৫৭ শতাংশ। এর মধ্যে ৯৭ জন শিক্ষার্থী জিপিএ -৫ অর্জন করেছে। বিজ্ঞান শাখায় মোট ৩০৬ জন শিক্ষার্থীর মধ্যে ২৯৪ জন শিক্ষার্থী, মানবিক শাখায় ২৯৬ জনের মধ্যে ২৪০ জন , ব্যবসা শাখায় ১৯ জনের মধ্যে ১৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।

উল্লেখ্য যে,এ শিক্ষা প্রতিষ্ঠানটি বরাবরই ভালো ফলাফলের জন্য সুনাম অর্জন করে আসছে। কিন্তু এ বছরের ফলাফলে প্রতিষ্ঠানটি জেলায় শীর্ষে স্হান দখল করেছে।

বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকগণসহ শহরজুড়ে সবাই খুবই আনন্দিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মুহাম্মদ মজিবুর রহমান বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নেত্রকোণা -২ (সদর – বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের ঐকান্তিক প্রচেষ্টায় ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় এ ধারাবাহিক সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে এ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ