1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২ ‎বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল ‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার‎‎ দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য

চাঁদাবাজ দখলদাররা বিএনপির লোক না: শামসুজ্জামান দুদু

  • প্রকাশকাল: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দুষ্টু কিছু মানুষ আছে, তাদের দুষ্টু কাজের জন্য আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি। বিএনপির সিদ্ধান্ত আছে, চাঁদাবাজরা বিএনপির লোক না, দখলদাররা বিএনপির লোক না, যারা বাংলাদেশের ক্ষতি করে তারা বিএনপির লোক না। এদের ধরবেন আর আইনের হাতে তুলে দেবেন। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। শুক্রবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাসংলগ্ন মাঠে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, কথায় কথায় ওই মহিলা বলতেন এতিমের টাকা খাওয়ার কথা। কিন্তু সেই শেখ হাসিনা ব্যাংকের টাকা কোথায় পাচার করেছেন। বারবার বলতেন মুজিবকন্যা পালায় না, মুজিবের কন্যা বাংলাদেশকে অপমানিত করেছেন। এখন তিনি ভারতে গিয়ে বসে আছেন। যারা আমাদের বর্ডার বন্ধ করেছেন, ভিসা বন্ধ করেছেন, যারা প্রতিনিয়ত গুলি করে আমাদের মানুষ মারছেন, আপনি সেই দেশে গেছেন, আপনি জীবন বাঁচানোর জন্য নাকি পালিয়েছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি স্বাধীনতার দল, বিএনপি গণতন্ত্রের দল, এখানে আমাদের কোনো আপস নেই। শহীদ জিয়া আমাদের শিখিয়েছেন ভালোবাসার রাজনীতি, মানুষকে রক্ষার রাজনীতি, দেশকে রক্ষার রাজনীতি, স্বাধীনতাকে রক্ষার রাজনীতি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। পরে শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গায় বিএনপি নেতা মজিবুল হক মালিক মজুর জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ