1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২ ‎বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল ‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার‎‎ দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য

প্রেসক্লাব পাবনার উদ্দোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যাকাণ্ডে প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
প্রেসক্লাব পাবনার উদ্দোগে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যাকাণ্ডে প্রতিবাদ ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ই আগষ্ট) দুপুরে আব্দুল হামিদ রোডের প্রেসক্লাব কার্যালয়ের সামনে প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় পাবনায় কর্মরত সাংবাদিকরা দ্রুত সময়ের মধ্যে তাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। প্রকাশ্যে দিবালোকে গাজীপুরের জনবহুল চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীদের হামলার নিন্দা করেন৷ গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে বলেও জানান তারা। এ সময় সাংবাদিকরা গাজীপুরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও ছিনতাইকারীদের মদদদাতাদেরও চিহ্নিত করার দাবি করেন।

প্রেস ক্লাব পাবনার যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় শফিউল আলম দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাব পাবনার সম্পাদক রফিকুল আলম রঞ্জু, দপ্তর সম্পাদক হুমায়ূন রাশেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ নুরুন্নবী, কল্যান সম্পাদক ও দৈনিক তদন্ত রিপোর্টের ব্যুরো চিফ আব্দুল মোমিন, ক্রিয়া সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য মোঃ সিয়াম, মোঃ মনিরুজ্জামান মনির, মোঃ মতিউর রহমান, দৈনিক জীবন কথার ব্যবস্থাপক ফারুক হোসেন, প্রভাতী বাংলাদেশের জেলা প্রতিনিধি আশির ফয়সাল সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ ও জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাংকার আব্দুল আউয়াল, সুধীরকুমার কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন, ধানুয়াঘাটা ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ রবিউল করিম , পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার রসায়ন বিভাগের অধ্যাপক কামরুজ্জামান সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ