1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২ ‎বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল ‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার‎‎ দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য

কালিয়াকৈরে চাঁদা দাবির অভিযোগে একজন গ্রেফতার

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পিঁপড়াসিট এলাকায় একটি মাছের খামারকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মৎস্য খামারের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান বাদী হয়ে থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, পিঁপড়াসিট গ্রামের মৃত হযরত আলীর পুত্র সেলিম মিয়া (৪০) ও আরও ৭-৮ জন সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২২ একর জমির উপর প্রতিষ্ঠিত ‘আইডিয়াল মৎস্য খামার’ জোরপূর্বক দখলে নিয়ে চাষাবাদ করে আসছিল। তারা জমির প্রকৃত মালিকদের কোনো ভাড়া পরিশোধ না করেই সরকারের ক্ষমতার অপব্যবহার করে খামারটি দখলে রাখে।সরকার পরিবর্তনের পর জমির মালিকরা খামারটি ছয় বছরের জন্য গাবচালা এলাকার তালেব আলীর ছেলে নাজিম উদ্দিন এবং নয়াপাড়া এলাকার চান মিয়ার ছেলে আয়নাল হকের নিকট লিজ প্রদান করেন। কিন্তু সেলিম মিয়া আত্মগোপনে থেকে খামারটি পুনরায় দখলে নেয়ার চেষ্টা চালায়।বাদী অভিযোগ করেন, গত ৫ জুলাই সকালে সেলিম মিয়ার নেতৃত্বে আনিসুর রহমান (৪২), জসিম উদ্দিন (৩৩), মিনহাজ উদ্দিন (৫০), মাসুদ রানা (৪৫), আব্দুস সালাম (৪৫) ও অজ্ঞাতনামা আরও ৭-৮ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন একটি ভেকু (খননযন্ত্র) নিয়ে খামার দখলের চেষ্টা চালায়। তবে লিজ গ্রহীতারা বাধা দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভেকুটি জব্দ করে।এ ঘটনার জেরে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে খামারের বর্তমান লিজ গ্রহীতা নাজিম উদ্দিন ও আয়নাল হকসহ মোট ৫২ জনের নিকট প্রতি শতাংশে ৪০০ টাকা হারে মোট ৮ লাখ ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে পরিবারসহ প্রাণনাশের হুমকি প্রদান করে।এ বিষয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মুক্তার হোসেন জানান,বাদীর অভিযোগের ভিত্তিতে ১ আগস্ট একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে ৩ নম্বর আসামি জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ