1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২ ‎বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল ‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার‎‎ দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য

রাঙ্গুনিয়া বেতাগী আমানউল্লাহ সড়কের বেহাল দশা, দুর্ভোগে শত শত পথচারী

  • প্রকাশকাল: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
অতি বর্ষণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের প্রধান সড়ক আমানউল্লাহ সড়কটি বর্তমানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। সড়কের অধিকাংশ স্থানে পিচঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও পানি জমে ছোট পুকুরের মতো অবস্থা হয়েছে। বিশেষ করে চেংখালী ও কাউখালী গ্রামের বিভিন্ন অংশের পরিস্থিতি অত্যন্ত করুণ।

স্থানীয়রা জানান, সড়কের পাশ ঘেঁষে প্রায় ৩৫-৪০টি পাহাড়ি ঘর রয়েছে। বর্ষার পানিতে কাটা পাহাড় থেকে বালি ও পাথরের স্রোত নেমে এসে সড়কে আছড়ে পড়ায় রাস্তা ক্ষত-বিক্ষত হয়ে যাচ্ছে। তাছাড়া পানি নিষ্কাশনের জন্য সড়কের দুই পাশে কোনো নালা না থাকায় সমস্যাটি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণ এবং বারবার মেরামতের মাধ্যমে কোটি কোটি টাকা অপচয় হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

এমন পরিস্থিতিতে যানবাহন চালকরা মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী দিদারুল ইসলাম জানান, আমানউল্লাহ সড়কের মেরামত কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে সড়কের উভয় পাশে কিছু গাছ কেটে এটিকে ১২ ফুট প্রশস্ত করা হয়েছে। তবে সড়কের পাশে অনেকে বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণ করায় সড়ক প্রশস্তকরণ এবং নালা নির্মাণ ব্যাহত হচ্ছে। চেংখালী অংশে আরসিসি (রড-সিমেন্ট কংক্রিট) ঢালাই করার একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

প্রতিদিন বেতাগী ছাড়াও নদীর দক্ষিণে বোয়ালখালী ও পটিয়া উপজেলার শত শত মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। স্থানীয় স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরাও চরম দুর্ভোগে পড়েছেন। চট্টগ্রাম শহরে যাতায়াতকারী যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছেন।

জরুরি ভিত্তিতে সড়কটি আরসিসি ঢালাই দিয়ে পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বেতাগী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ আবুল মনসুর বলেন, “আমরা ইতোমধ্যে উপজেলা প্রকৌশলী ও সহকারী উপজেলা প্রকৌশলীদের কাছে সড়কের বেহাল দশার কথা জানিয়েছি। বর্ষার পানিতে সড়কটি আরও নাজুক হয়ে পড়েছে। সাধারণ মানুষের চলাচল প্রায় অসম্ভব হয়ে গেছে। তাই দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ