1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২ ‎বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল ‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার‎‎ দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক

  • প্রকাশকাল: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
গত ০৫ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ০৬৪০ ঘটিকায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক সুনামগঞ্জ সদর উপজেলার আওতাধীন হালুয়াঘাট নামক স্থান হতে সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩৩৩ পিস ভারতীয় শাড়ি ও ১২৯০ পিস কসমেটিক্স আটক করে। আটককৃত ভারতীয় শাড়ি ৩৩৩ পিস যার আনুমানিক মূল্য-৪৮,৩৩,০০০/- (আটচল্লিশ লক্ষ তেত্রিশ হাজার) টাকা এবং কসমেটিক্স-১২৯০ পিস যার আনুমানিক মূল্য-৭,০৯,৫০০/- (সাত লক্ষ নয় হাজার পাঁচশত) টাকা। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য-৫৫,৪২,৫০০/- (পঞ্চান্ন লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা। উক্ত অভিযানে ক্যাপ্টেন জামিল, শান্তিগঞ্জ আর্মি ক্যাম্প এর সাথে ১০ জন এবং বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সাথে ১৪ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ২৪ জন অংশগ্রহন করেন। এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত থাকবে। আটককৃত ভারতীয় শাড়ী ও কসমেটিক্স শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ