1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. crimereport24@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  3. crime7775@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপফুটবল টুর্নামেন্ট উদ্বোধন কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা মুগদায় মাদকের ‘ওপেন মার্কেট’: জিম্মি সাধারণ মানুষ ও মুসল্লিরা, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট বই হোক জীবন গঠনের হাতিয়ার চট্টগ্রাম ওয়াসার কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায়মারাত্মক ব্যাঘাত ঘটছে এস আই আর আবহে পশ্চিমবঙ্গ বিধানসভা প্রথম পর্যায়ের ঐতিহাসিক নির্বাচন বিজিবির যৌন উত্তেজক সিরাপ উদ্ধার রাতের অভিযানে চমক: দারোয়ানের কক্ষ থেকে বিদেশি মদের আস্তানা উন্মোচন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর বক্তব্যের পর উত্তেজিত শিক্ষার্থীরা শান্ত হলেন।

ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪,কর্তৃক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশকাল: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মকবুল হোসেন, স্টাফ রিপোটার

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার মানসিক প্রতিবন্ধীকে চুরির সন্দেহে মারপিট করে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ১০ মে ২০২৫খ্রিঃ মানসিক প্রতিবন্ধি ভিকটিম বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পর হঠাৎ মানসিক সমস্যার কারনে রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় বোনের বাড়ি থেকে বের হয়ে যায়। কয়েক ঘন্টা হাটার পর ক্লান্ত হলে গভীর রাতে থাকার জন্য সে আশ্রয় খুজতে থাকে। একপর্যায়ে পাগলা থানাধীন বাইলনা টেকপাড়াস্থ বিবাদী এনামুল হক এর গোয়ালঘর খোলা পেয়ে সেখানে আশ্রয় নেয়। সেখানে ভিকটিম আবোল তাবোল কথা বলে পাগলামী করলে বিবাদী টের পায় এবং চোর সন্দেহ করে আশপাশের লোকজনদের খবর দেয়। বিবাদী সহ অজ্ঞাতনামা বিবাদীগন দেশীয় অস্ত্র দিয়ে গুরুত্বরভাবে আঘাত করে এবং ভিকটিমকে বাশের খুটিতে বাধিয়া রেখে চলে যায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে আসিয়া ভিকটিমকে অচেতন ও গুরুতর আহত অবস্থায় পেয়ে উদ্ধার করতঃ দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ১১ মে ২০২৫ তারিখ সকাল অনুমান ১১.৩০ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে ভিকটিমের ভাই মোঃ হাবিবুর রহমান ( ৪৯) বাদী হয়ে ময়মনসিংহ জেলার পাগলা থানায় হত্যা মামলা দায়ের করেন।যার মামলা নং-০৫, তারিখ-১৩ মে ২০২৫খ্রি:, ধারা-৩০২/৩৪, পেনাল কোড -১৮৬০। ঘটনার পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।

এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর সহযোগীতায় ০৫ আগষ্ট ২০২৫ খ্রি. অনুমান ১৮:৪০ ঘটিকায় গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা হতে এজাহার নামীয় প্রধান আসামী মোঃ এনামুল হক (৩২), জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ময়মনসিংহ জেলার পাগলা থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ