1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২ ‎বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল ‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার‎‎ দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য

ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতেই হবে: গয়েশ্বর

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতেই হবে। শুধু আওয়ামী লীগ নয়, গত ১৭ বছরে যারা শেখ হাসিনার ফ্যাসিবাদকে মদদ দিয়েছে, তাদেরও বিচার হবে বাংলার জনগণের হাতে।’

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের জিনজিরাস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমি একজন গর্বিত মুক্তিযোদ্ধা।

দেশের প্রতি ভালোবাসা অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশের প্রতিটি ধর্মের প্রতি আমার শ্রদ্ধা আছে। ধর্ম নিয়ে কেউ যেন রাজনীতি না করে, সেটাই কাম্য।’

পুলিশ বাহিনীর ভূমিকার সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের শাসনের সহযোদ্ধা ছিল পুলিশ।

তারা জালিয়াতির মাধ্যমে ভোট কেন্দ্র দখল করে রেখেছে। তাদেরও বিচার হওয়া উচিত। আজকের প্রজন্ম জানেই না ভোট দেওয়ার স্বাদ কেমন, কারণ তাদের সে সুযোগই দেওয়া হয়নি।’

বিজয় র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায়, সম্পাদক মুযাদ্দেদ আলী বাবু, বিএনপির প্রবীণ নেতা ও সাবেক উপজেলা সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন মাস্টার, কেরানীগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান নাসের, বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, মোকাররম হোসেন সাজ্জাদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ