1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২ ‎বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল ‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার‎‎ দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য

ছিনতাইয়ের শিকার নারী ভিক্ষুক!

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

পেশায় তিনি ভিক্ষুক। মানুষের কাছে হাত পেতেই জীবন চলে তার। কিন্তু তিনিই হয়েছেন ছিনতাইয়ের শিকার। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁওয়ের পৌর শহরে।

সোমবার (৪ আগস্ট) গফরগাঁও পৌর শহরের পাট মহল মোড় এলাকায় হওয়া এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, নারী ভিক্ষুক চিৎকার করছেন। তাকে ঘিরে রয়েছেন উৎসুক জনতা। অনেকে তাকে টাকা দিয়ে সান্তনা দেওয়ার চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ছিল গফরগাঁও পৌর শহরের সাপ্তাহিক হাটবার। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা গফরগাঁও বাজারে আসে। এদিন বিকালে পাট মহল মোড়ে ষাটোর্ধ্ব এক নারী ভিক্ষুক ভিক্ষা করছিলেন। এ সময় তার কাছে প্রায় এক হাজার টাকার মতো খুচরা নোট ছিল। হঠাৎ এক অজ্ঞাত যুবক তার কাছে এসে বলে, আপনার কাছে ভাংতি আছে, আমারে এক হাজার টাকার ভাংতি দেন। সরল বিশ্বাসে ভিক্ষুক নারী তার কাছে থাকা খুচরা টাকাগুলো বের করেন। তখনই ছিনতাইকারী সেগুলো নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

ঘটনার পর ওই নারী কান্নায় ভেঙে পড়েন এবং বিলাপ করে বলেন, ‘আল্লাহ, আল্লাহ গো! তুমি বিচার করো।’ স্থানীয়রা ছুটে এলেও ছিনতাইকারী ততক্ষণে পালিয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ