1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
মধুপুরের মির্জাবাড়ীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, আহত ৪ টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় ডাম্পারের ধাক্কায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবস্বপ্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি নরসিংদী রায়পুরা মরজালে গাড়ী ভাংচুরও গাড়ী ছিন্তায় কারি তিন যাবককে আটক কাছে জনতাঃ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প : ” শুধু প্রেরণা হয়েই থেকো “ নোয়াখালীতে ভূমি বিরোধের তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, নারীসহ গ্রেপ্তার ৭ শ্যামনগরে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস টেকনাফের উনছিপ্রাং ২২ রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় আটক ২ ‎বাগেরহাট হাসপাতালে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ চালক, ভস্মীভূত ৮ মোটরসাইকেল ‎কুড়িগ্রামের প্রান্তিক চরাঞ্চলে সরকারি সেবা নিশ্চিতে ফ্রেন্ডশিপের সেমিনার‎‎ দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য

খাগড়াছড়িতে ইউপিডিএফের দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি শহরে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর দুই গ্রুপ—প্রসিত গ্রুপ ও গণতান্ত্রিক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ব্যস্ততম চেঙ্গী স্কয়ার এলাকায় এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। চেঙ্গী স্কয়ার এলাকায় মুখোমুখি হলে উভয়পক্ষ ইটপাটকেল ও গুলতি ছুঁড়ে সংঘর্ষে জড়ায়। এতে পুরো এলাকা কয়েক মিনিটের জন্য উত্তপ্ত হয়ে পড়ে এবং পথচারীরা আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায়।

ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)-এর দাবি, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন দিবস” উপলক্ষে সদর উপজেলা পরিষদ মাঠ থেকে একটি মিছিল বের করে চেঙ্গী স্কয়ারে সমাবেশস্থলে পৌঁছালে প্রতিপক্ষ হঠাৎ আক্রমণ চালায়। এতে অনাদি চাকমা নামে তাদের এক নারী কর্মী আহত হন।

প্রসিত গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ মারমা অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট সরকারের প্রতিক্রিয়াশীল অংশ যারা সরকারি বাহিনীর প্রত্যক্ষ মদদে সক্রিয়, তারা আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে। প্রথমে গুলতি ছোঁড়ে, পরে গুলিও চালায়।”

অন্যদিকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জুতি চাকমা বলেন, “আমরাও সরকার পতনের ১ বছর পূর্তি উপলক্ষে একটি শান্তিপূর্ণ সমাবেশে অংশ নিতে চেঙ্গী স্কয়ারে উপস্থিত হই। ওরাই আমাদের অনুষ্ঠানে হামলা চালায়।” তবে তিনি গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেন। তাঁর ভাষ্য, “পালাতে গিয়ে কেউ পড়ে গিয়ে আহত হতে পারে, কিন্তু গুলি চালানোর কোনো ঘটনা ঘটেনি।”

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, “ইউপিডিএফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং চেঙ্গী স্কয়ারসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।a

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ